18 পোস্ট
বন্যপ্রাণ বিষয়ক গবেষক ও লেখক।
বর্তমান সময়ে বাংলাদেশের প্রাণ-প্রকৃতি, বন্যপ্রাণী নিয়ে মাঠ পর্যায়ের গবেষণায় তরুণদের মধ্যে পরিচিত একটি মুখ আশিকুর রহমান সমী। যিনি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ হতে বন্যপ্রাণী জীববিদ্যা বিষয়ে সর্বোচ্চ সিজিপিএ ৪.০০ এবং প্রথম স্থান অধিকার করে মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে, গবেষনা মূলক প্রতিষ্ঠান সিইজিআইএস এ বন্যপ্রাণী পরিবেশবিদ হিসাবে কর্মরত আছেন।
এপর্যন্ত আন্তর্জাতিক ও দেশি জার্ণালে একাধিক গবেষণা পত্র প্রকাশিত হয়েছে। বন্যপ্রাণী তার লেখা বাংলা পপুলার আর্টিকেল এর সংখ্যা ৫০ এর অধিক।
কাজের স্বীকৃতি স্বরূপ বাটারফ্লাই ইয়াং ইন্থুজিয়াস্ট এওয়ার্ড, আনিসুজ্জামান খান ওয়াইল্ড লাইফ ফেলোশীপ, বেস্ট নেচার ইয়াং ইন্থুজিয়াস্ট এওয়ার্ড সহ একাধিক সম্মাননা অর্জন করেছেন।