সকল প্রাণীকে বাঁচার সুযোগ দিতে হবে

ছবি: সংগৃহীত

সব ধর্মই মানুষকে সীমালঙ্ঘন করতে বারণ করেছে। অথচ আমরা মানুষেরা সৃষ্টির সেরা জীব হয়েও এত বেশি সীমালঙ্ঘন করেছি এবং করছি; যে নিজেদের বেঁচে থাকার পরিবেশটা নিজেরাই ধ্বংস করছি। আজ করোনা ভাইরাসের বাস্তবতায় তারই প্রমাণ পাওয়া মিলছে যেন।

দ্রুত জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের গতি ও প্রকৃতি পরিবর্তন হচ্ছে। বরফ গলে যাবার কারণে বহু জীবাণু ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। কিছু প্রাণী যারা জীবাণু ধ্বংসে ভূমিকা রাখে, তাদেরও বাঁচতে দিচ্ছি না। ফলে ক্ষতিকর ভাইরাসগুলো ছড়িয়ে যাচ্ছে।

বেঁচে থাকতে হলে এখনই আমাদের নিজ কৃতকর্মের বিষয়ে সচেতন হতে হবে। মানুষকে শুধু পৃথিবীটা নিজের মনে করলে চলবে না। নিজেদের স্বার্থেই বাঁচার সুযোগ দিতে হবে সব প্রাণীকে।

লেখক: জলবায়ু গবেষক, বুয়েট, বাংলাদেশ